বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

কিশোরগঞ্জে পুলিশ বিএনপির সংঘর্ষে আহত ৩০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুলিশ বিএনপির সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জে পুলিশ বিএনপির সংঘর্ষে পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ফাঁকা গুলি করে এবং ২ জনকে আটকের খবর পাওয়া যায়।

৭ নভেম্বর (সোমবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ শহরের স্টেশনরোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানান, আজ ৭ই ন‌ভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালন উপল‌ক্ষে জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেলা ১২ টার পর থেকে স্থানীয় নেতাকর্মীরা মি‌ছিল নি‌য়ে যোগদান করা‌র সময় নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পু‌লি‌শ তাদের উপর লা‌ঠিচার্জ ও গুলি করে। গু‌লি‌তে জেলা যুবদলের সভাপ‌তি খসরুজ্জামান শরীফসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, কিছু উশৃংখল দুষ্কৃতিকারী সরকার ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা আমাদের পুলিশ সদস্যের উপর ইট-পাটকেলসহ হামলা চালায়। এতে আমিসহ পুলিশের অন্তত আরো ১০/১২জন সদস্য আহত হয়।

পরে পরিস্থিতি স্বাভাবিক/নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে মৃদু লাঠিচার্জ ও শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সহ আমরা ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com