কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামের ডাক্তার হাজী রেজওয়ান আহম্মেদ (১০৫) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার ভোর ৪ টার দিকে কিশোরগঞ্জ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল করিম বাবুর পিতা ও তাড়াইল বাজারের রেজওয়ান সুপার মার্কেটের মালিক হাজী ডাক্তার রেজওয়ান আহম্মেদ বার্ধক্য জনিত কারণে ৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৪ টার দিকে কিশোরগঞ্জ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
৮ নভেম্বর মঙ্গলবার বাদ জহুর তাড়াইল- সাচাইল কাসেমুল উলুম মারদাসার মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাড়াইল- সাচাইল কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
উক্ত জানাজায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার।