সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খে চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
ইসলামী শরীয়তে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ এবং সকল কাজ ও ব্যাপার সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। জীবনের এমন কোনো বিষয় নাই যে, যে বিষয়ে ইসলামী শরীয়তে কোনো নির্দেশ পাওয়া যায় না। ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থায় রয়েছে ইবাদাত, নৈতিক চরিত্র, আকীদা-বিশ্বাস এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও কাজকর্ম এবং লেনদেন পর্যায়ে সুস্পষ্ট বিধান। এর প্রত্যেকটি বিষয়ই ব্যাপক অর্থে প্রযোজ্য। মানব সমাজে ব্যক্তি সমষ্টিগত-স্বতন্ত্রভাবে এক একজন ব্যক্তি অথবা সমষ্টিগতভাবে গোটা সমাজ সম্পর্কেই আইন-বিধান রয়েছে ইসলামী শরীয়তে। তাই বাংলাদেশে অহরহ ধর্ষণ, হত্যা, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধে ইসলামী শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে। এ জন্য হক্কানী আলেমদের রাজনীতিতে যুক্ত হয়ে এগিয়ে আসতে হবে। শুধু খানকাতে বসে রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা চালু করা যাবে না। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে আলেমদের বীরের মতো হুঙ্কার দিতে হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার ৯ নভেম্বর রাতে উপজেলার পূর্ব  সাচাইল গ্রামের বালুর মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির বুধবার রাত ১১ টায় সম্পন্ন হয়।
বুধবার বাদ মাগরিব পূর্ব সাচাইল গ্রামের বালুর মাঠে শুরু হওয়া অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে ৯ টা ৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন, নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খে চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের সদর হযরত মাওলানা রেজাউল করীম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা ফয়েজ উদ্দিন, শায়খুল হাদীস হযরত মাওলানা সাদেকুর রহমান, দামিহা গজারিয়া আতহারুল উলুম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা এনামুল হক বড় হুজুর, কিশোরগঞ্জ যশোদল বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, তাড়াইল বাজার সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবদুর রউফ, দিগদাইড় আল-কারীম হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ হযরত মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন ও মানবাধিকারকর্মী সামির হোসেন সাকী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com