“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার আয়োজনে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন করা হয়। দিনব্যাপী মেলা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় মোট ৪টি প্যাভিলিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দফতর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্যাংক, সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অংশগ্রহণ করে।