শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কমলগঞ্জে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত
সূচনা বাংলাদেশে অপুষ্টি প্রতিরোধে একটি সমন্বিত প্রয়াস, এই প্রতিপাদ্য নিয়ে ২০২০ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ১২ টি গ্রামের ১৩৩৩ জন উপকারভোগীর নিয়ে, সরকারী ০৮ টি অধিদপ্তর ও আন্তর্জাতিক ৫ টি প্রতিষ্ঠান, সেভ দ্যা চিল্ডেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, আইসিডিডিআরবি, আইডিই, ওয়াল্ড ফিস এবং বাস্তবায়ন কারী সংস্থা হিসেবে কাজ করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস  (সিএনআরএস)।
এসব প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রত্যক্ষ পরোক্ষ পুষ্টি নিয়ে গ্রাম পর্যায় সূচনা প্রকল্প কার্যক্রম শুরু করে। দীর্ঘ তিন বছর সূচনা প্রকল্প, পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অতি দরিদ্র পরিবারসমূহের মা শিশু ও কিশোরীদের প্রশিক্ষণের মাধ্যমে  পুষ্টি বিষয়ে জ্ঞান ও দক্ষতা  বৃদ্ধির পাশাপাশি,আয় বর্ধনমূলক কাজের সুযোগ সৃষ্টি করে দেয়।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পযন্ত  সূচনা প্রকল্পের বিগত ৩ বছরের কাজের অভিজ্ঞতা বিনিময় করা হয়। অভিজ্ঞতা বিনিময় শেষে জিসিডিও নাজমুল ইসলাম এর সঞ্চালনায় ও  শ্রীমঙ্গল -কমলগঞ্জ উপজেলার উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান উজ্জল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন দাস, কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ইদ্র ভূষণ দেব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাউদ্দিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ওয়াল্ড ফিস এর ফিসারিজ ডেভেলপমেন্ট অফিসার হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ  সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার এবিএম মোয়াজ্জেম হোসেন, মনিটরিং অফিসার সত্যজিৎ পুরকায়স্থ, ইউনিয়ন সমন্বয়কারী নির্মল দাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফএফ সুমি দাস, আনিসুর রহমান সহ সূচনা প্রকল্পের মডেল কৃষক, কিশোরী পিয়ার লিডার, মা ও শিশু দলের প্রতিনিধি সহ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com