কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মো.সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত কর ছাত্র রাকিল আহমেদ ও গীতাপাঠ করে ছাত্রী মৃত্যিকা দেব।
শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী দুই শিক্ষিকার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৫ম শ্রেনীর ছাত্রী সিরাজা মনিকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা খায়রুন নাহার। আলোচনা সভা শেষে দুই বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।