বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিদায় সংবর্ধনা

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরজনিত দুই শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।অবসরজনিত বিদায় দুই শিক্ষিকার নাম হল-ফাহমিদা বেগম ও শেলী রানী ধর।
কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মো.সালাহ্উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া ও সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত কর ছাত্র রাকিল আহমেদ ও গীতাপাঠ করে ছাত্রী মৃত্যিকা দেব।

শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী দুই শিক্ষিকার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৫ম শ্রেনীর ছাত্রী সিরাজা মনিকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা খায়রুন নাহার। আলোচনা সভা শেষে দুই বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com