শহিদুল ইসলাম কাছন মিয়া ও ফাতেমা সিদ্দীকার ছেলে। তার জাতীয় পরিচয় পত্র নাম্বার ১৯৪৯৯০০০৪৫ ও ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার ৭০১৭৩১৪৭৩৬৪২৪।
শহিদুল ইসলাম কখনো সিলেট কখনো শ্রীমঙ্গল আবার কখনো ঢাকা বা চাপাইনবয়াবগঞ্জ বা রাজশাহী থাকেন। অনলাইন ব্যবসার নামে অনলাইন পেইজ খুলে শাড়ি, চা পাতা এবং আম বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রহকের সাথে সম্পর্ক করেন ।পরে নানান কৌশলে তাদের নিকট হতে ধার বা পণ্য নিয়ে ফোন রিসিভ না করে প্রতারণা করেন। এভাবেই বিভিন্ন মহলের সাথে সম্পর্ক তৈরি করেছে শহিদুল ইসলাম সুমন। প্রতারক শহিদুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক তৈরি করেছে। এসব পরিচয় ব্যবহার করে প্রতিদিন মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে।
শুধু অনলাইন নয় বিদেশে লোক পাঠানোর নামে শহিদুল ইসলাম বিভিন্ন মানুষ থেকে তাদের পাসপোর্ট এনে টাকা নিয়ে পাসপোর্ট ফেরত দেয়নি বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ব্যান্ডের নকল মোবাইল বিক্রির সাথেও দীর্ঘদিন যাবৎ শহিদুল ইসলাম জড়িত। তার প্রতারণায় অনেকেই নিঃস্ব হয়ে তাকে খুজে বেড়াচ্ছেন।
ইতোমধ্যে কয়েকজন তার বিরুদ্ধে ডিজিটাল আইনে প্রতারণা মামলা করবেন বলে বলেছেন। জানা যায় বন্ধু মহল থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষের টাকা নিয়ে প্রতারণা করে আসছে শহিদুল ইসলাম।
শ্রীমঙ্গলের চা পাতা ব্যবসায়ী এহসান সুমন এর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৫ হাজার টাকার চা পাতা নিয়ে এখন সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বলে জানান চা পাতা ব্যবসায়ী এহসান সুমন।
সুমন আরো জানান, সিলেটে গিয়েও তার সাথে দেখা করতে পারিনি। সে বেশ কয়েকবার টাকা দেওয়ার কথা বলে আমাকে সিলেটে নিয়ে যায়, পরে সিলেটে গিয়ে তার ফোন বন্ধ পাই। সুমন জানান সে ছাড়াও আরো বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতে নিয়েছে শহিদুল ইসলাম।
এ বিষয়ে শহিদুল ইসলামের যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।