কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা রবিশস্য উৎপাদনের লক্ষে কৃষি প্রণোদনা হিসেবে ৩৪৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্য বীজ রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি প্রণোদনা হস্তান্তর করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নূরে এ আলম, শুকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু,
উপজেলা কৃষকলীগের সভাপতি এড. আঃ আউয়াল, কৃষক প্রতিনিধি জালাল উদ্দিন দুলাল, পৌর প্যানেল মেয়র মোঃ আসাদ মিয়া, পাকুন্দিয়া পৌরসভা এবং নয়টি ইউনিয়নের
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে, সরিষা, ভুট্টা, শীতকালীন সূর্যমুখী, চিনা বাদাম, মুগ, মসুর ডাল বীজ এবং প্রয়োজনীয়, ডিএপি, এম ও পি, সার প্রদান করা হয়েছে।