সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম: প্রতিবাদে মানববন্ধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম: প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী প্রশান্ত সরকারকে (২৬) প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সর্বস্তরের লোকজন।

উপজেলা সদর বাজার ব্যবসায়ী বণিক সমিতি, পশ্চিম সাচাইল লোকজনের আয়োজনে  রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সদর বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয়রা লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুুুুবলীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, তাড়াইল উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, ব্যবসায়ী শরীফুল মাহমুদ শোয়েব, ছাত্রলীগ নেতা ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির ভুঁইয়া, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকিসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে বুঝা যায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা হামলাকারীকে অতিদ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচার দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বুুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচাইল গ্রামের সদর বাজার ব্যবসায়ী প্রশান্ত সরকারকে নিজের মনোহারীর দোকানের ভিতর পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে মামুন ভূঞা নামের আরেক ব্যবসায়ী। অভিযুক্ত মামুন ভূঞাসহ আরো তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার। এদিকে আহত প্রশান্ত সরকারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক।

গুরুতর আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি এবং আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার বাদী হয়ে
৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com