বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মাইনউদ্দিন, সম্পাদক আব্দুল কাদির

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মাইনউদ্দিন, সম্পাদক আব্দুল কাদির
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ মাইন উদ্দিন সভাপতি, মোঃ আব্দুল কাদির সাধারণ সম্পাদক এবং মোঃ নাসির উদ্দীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হন। এতে ১০৮টা ইউনিয়নের মধ্যে ৮৫ জন সচিব উপস্থিত ছিলেন এবং ভোট প্রদান করেন। 
এতে সভাপতি পদে দুই জন প্রতিদ্বন্দ্বীতা করে মোঃ মাইন উদ্দিন ৫০ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম পান ৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিন জন। এর মধ্যে মোঃ আব্দুল কাদির ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কুতুবউদ্দিন পান ৩৫ ভোট এবং মোঃ খলিলুর রহমান পান ১৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করে দুই জন। মোঃ নাসির উদ্দীন ৬২ ভোট পেয়ে বিজয়ী হন এবং মোঃ আলমগীর হোসেন পান ২৩ ভোট। 
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বে ছিলেন আমির হামজা শামীম এবং আহ্বায়ক সদস্য হিসেবে দ্বায়িত্বে ছিলেন নুরুন্নেসা খানন ও মোঃ মোবারক হোসেন, মোঃ সালাহউদ্দিন এবং মশিউর রহমান ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com