বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

হাকালুকি হাওর থেকে পাখিসহ শিকারি আটক: মুচলেকায় মুক্ত

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
হাকালুকি হাওর থেকে পাখিসহ শিকারি আটক: মুচলেকায় মুক্ত
মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের জুড়ী অংশে অভিযান চালিয়ে ১৫ টি পাখিসহ দুই শিকারিকে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী ও সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছুটে যান।পরে এলাকাবাসীর উপস্থিতিতে  বস্তায় মোড়ানো ১০ পাখি অবমুক্ত করা হয়। আহত ৩ টি পাখিকে চিকিৎসা দেওয়ার জন্য জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়  এবং মৃত দুটি পাখিকে মাটি চাপা দিন।

পরে সহকারী বন সংরক্ষক  পাখি শিকারি বেলাগাও গ্রামের মনতাজ আলীর ছেলে ছায়েব আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ হোসেন কে আর পাখি শিকার করবেন না মর্মে  মুচলেকা নিয়ে  ছেড়ে দেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায় পাখি শিকার কালে  এই পাখিসহ দুই জনকে আটক করে এলাকাবাসী।

পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, শীত মৌসুমে পাখিদের কলরবে মুখরিত থাকে হাওর এলাকা। এসময় বালি হাঁস, পাতিহাস, ল্যাঞ্জার হাঁস, কানাবগি, লালবগি, শামুকখুরসহ দেশি বেদেশি পাখি বিচরণ করে। এ সুযোগে পাখি শিকারিরা বিষটোপ ও বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করে। পাখি শিকারীদের দমন করা না গেলে দিন দিন ঐতিহ্যবাহী পাখিগুলো হারিয়ে যাবে এবং এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাওর এলাকায় গিয়ে পাখি শিকারীদের এলাকাবাসীর সহায়তায় ধরি। এসময় তাদের কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয় এবং আহত ৩টি পাখিকে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। পরে এলাকাবাসীর উপস্থিতিতে আর পাখি শিকার করবেন না মর্মে মুচলেকা নিয়ে  শিকারিদের ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে এলাকাবাসীর উপস্থিতে শিকার হওয়া পাখি গুলো কে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী বলেন, শীত আসলে পাখি শিকারিদের উৎপাত বেড়ে যায়।পাখি শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com