বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ইউনিসেফের সভা

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ইউনিসেফের সভা
শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ইউনিসেফ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক শিশু ও নারী অংশ নেন। রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীর বেগুনটিলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এসএম লতিফ। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা কল্পনা ও পল্লবী ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন।
বক্তব্যে প্রধান অতিথি এসএম লতিফ বলেন, ‌শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে হবে। গর্ভাবস্থায় নারীদের প্রতি ভালো আচরণ করতে হবে। ইউনিসেফ এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করছে। পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা কল্পনা সর্বাত্মক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা কল্পনা বলেন, প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার হচ্ছেন। বিশ্বে প্রতিদিন ৬৪ কোটি নারী সহিংসতার শিকার হন। সহিংসতার কারণে বিশ্বে প্রতিদিন ১৩৭ জন নারী মারা যায়। প্রতি পাঁচজন শিশুর একজন নারী শিশুকে বিয়ে দেওয়া হয়। বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি শিশু এ ধরনের নির্যাতনের শিকার।

তিনি বলেন, ১০৯৮ নম্বরে ফোন করলে সহিংসতা থেকে মুক্তি মিলবে। যে কোনো সহিংসতা প্রতিরোধে আমি এলিসা কাল্পনা আপনাদের পাশে আছি।

বক্তারা আরও বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সমাজের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। পৃথিবী এগিয়ে যাচ্ছে। সামাজিক কাঠামোর পরিবর্তন হচ্ছে, বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। তারপরেও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। শিশুদের প্রতি সহনশীল আচরণ করার জন্য বক্তারা উপস্থিত অতিথিদের অনুরোধ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com