অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এসএম লতিফ। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা কল্পনা ও পল্লবী ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা কল্পনা বলেন, প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার হচ্ছেন। বিশ্বে প্রতিদিন ৬৪ কোটি নারী সহিংসতার শিকার হন। সহিংসতার কারণে বিশ্বে প্রতিদিন ১৩৭ জন নারী মারা যায়। প্রতি পাঁচজন শিশুর একজন নারী শিশুকে বিয়ে দেওয়া হয়। বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি শিশু এ ধরনের নির্যাতনের শিকার।
তিনি বলেন, ১০৯৮ নম্বরে ফোন করলে সহিংসতা থেকে মুক্তি মিলবে। যে কোনো সহিংসতা প্রতিরোধে আমি এলিসা কাল্পনা আপনাদের পাশে আছি।
বক্তারা আরও বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সমাজের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। পৃথিবী এগিয়ে যাচ্ছে। সামাজিক কাঠামোর পরিবর্তন হচ্ছে, বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। তারপরেও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। শিশুদের প্রতি সহনশীল আচরণ করার জন্য বক্তারা উপস্থিত অতিথিদের অনুরোধ জানান।