শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস।

মেলায় কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, কিশোরগঞ্জ বিআরটিএ, জেলা কর্মসংস্থান ও কর্মশক্তি অফিস, ভূমি প্রশাসন, পোস্ট অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ ৮১টি সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান স্টল প্রদর্শন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com