বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজারে বিমান বাহিনী ৫০ তম প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে বিমান বাহিনী ৫০ তম প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটকে ট্রফি বিতরণ করেন।
বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ধরনের র‌্যাডার ক্ষেপণাস্ত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। বিমান বাহিনী ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু কমপ্রেক্সে ও দক্ষ জনশক্তির যোগান দিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে। বিমান বাহিনী প্রধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।
এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ২৫২ দিনের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে  দেশে সেবার ব্রত নিয়ে ৪১৭ জন পুরুষ এবং ১৯ জন মহিলাসহ ৪৩৬ জন  রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি ২  রিক্রুট কর্পোর‌্যাাল মো. তানভীন আলম জিদান সার্বিক বিষয়ে কৃতিত্বে জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ায় গৌরব অর্জন করেন  এবং এসি ২ রিক্রুট সার্জেন্ট মো. কামরুজ্জামান যথাক্রমে  শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন।

এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ জাহিদুর রহমান বিবিপি,বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুল এর অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন, জিইউপি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে, বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com