বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইলের ৭ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
তাড়াইলের ৭ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের তাড়াইলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে উপজেলার ৭টি ইউনিয়নে বুধবার ৩০ নভেম্বর বিকেল ৪টায় একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। দামিহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার।

উপজেলার দামিহা ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এসআই (নি.) আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও তাড়াইল থানা পুলিশিং কমিটির সভাপতি একেএস জামান সম্রাট। দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব। 

এছাড়া তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (নি) মিজানুর রহমান, রাউতি ইউনিয়নে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক (নি) পিপিএম আবু বকর সিদ্দিক, ধলা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি) সামছুর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  আল আমিন হোসাইন, দিগদাইড় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম

বিট পুলিশিং সভাগুলোতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com