কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ‘পাকুন্দিয়া চক্ষু হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসদরের মহিলা কলেজ গেইট সংলগ্ন স্থানে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী। অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান। শুভেচ্ছা বক্তব্য দেন, পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের পরিচালক নাফিউল হক শরীফ।
পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজার শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি হাসপাতাল চত্ত্বরে বিনামূলে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হবে।