মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে দ্রুত বাড়ছে ভাড়ায় চালিত বাইক ঘটছে অহরহ দূর্ঘটনা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
তাড়াইলে দ্রুত বাড়ছে ভাড়ায় চালিত বাইক ঘটছে অহরহ দূর্ঘটনা 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দ্রুত বাড়ছে ভাড়ায় চালিত মোটর বাইক। কেউ নিজের বাইকে ভাড়া মারেন। কেউবা আবার বাইক ৩শ টাকা রোজ হিসেবে ভাড়া এনে চালক হয়ে ভাড়া মারেন নিজ উপজেলাসহ আশেপাশের বিভিন্ন জায়গায়। উপজেলায় এরকম দুইটি ভাড়ায় চালিত বাইক স্ট্যান্ড আছে। একটি থানার মোড়ে ৮৩জন সদস্যের স্ট্যান্ড। অন্যটি বাঁশ মহালের মোড়। ওখানে প্রায় ১শ জনের স্ট্যান্ড। সব মিলিয়ে উপজেলায় ভাড়ায় বাইক চালান প্রায় দুই’শ।

তাড়াইল থানার মোড় থেকে নিজ জেলা কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, ময়মনসিংহ জেলার নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরিপুর, আঠারবাড়ি, নেত্রকোণা জেলার কেন্দুয়া, মদন, আটপাড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে ভাড়ায় চলাচল করেন বাইক চালকরা। একটি বাইকে চালক ব্যাতীত একজন আরোহী নেয়ার কথা থাকলেও ব্যাতিক্রম এখানে। দুইজন কখনও তিনজনকে নিয়েই ছুটে চলতে দেখা যায় বাইক চালকদের। প্রায় ৮০ভাগের মতো চালকদের নেই প্রশিক্ষণ। নেই ড্রাইভিং লাইসেন্স। হর-হামেশাই ঘটছে দূর্ঘটনা। এমনকি দূর্ঘনায় মানুষও মারা গেছেন। এরকম নজিরও আছে। অথচ থানার গেইট সংলগ্ন বাইকের স্ট্যান্ড বসিয়ে দিব্যি ভাড়ায় চালাচ্ছেন বাইক। নেই প্রশাসনের কোনো নজরদারি। 

উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বাইক চালক সোলাইমান। বাঁশ মহালের মোড় থেকেই ভাড়ায় লোক টানেন। কথা হলে তিনি জানান, দুই বছর ওমানে ছিলাম। সারদিন হারভাঙা খাটুনিতে যা মাইনে পেতাম তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একবছর হলো ওমান থেকে দেশে ফিরে ভাড়ায় বাইক চালাচ্ছি।পরিবারের লোকজনদের দেখাশুনাও করতে পারছি এবং সারাদিনে যা ইনকাম করি তা কোনও অংশেই বিদেশ থেকে কম নয়। কতজন ড্রাইভারের লাইসেন্স আছে জানতে চাইলে সোলাইমান জানান, আট-দশ জন ব্যাতীত কারও লাইসেন্স নাই। কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেকেই আছেন যারা প্রায় পাঁচ বছর যাবত ভাড়ায় চালাচ্ছেন। অথচ লেখাপড়া খুব একটা জানেন না। তাই লিখিত পরীক্ষার ভয়ে কেউ লাইসেন্স করার ইচ্ছে থাকলেও সেদিকে পা বাড়ান না।

মোটর বাইক চালক শ্যামল সরকার জানান, প্রায় ১৫বছর যাবৎ ভাড়ায় বাইক চালাই। আগে অন্যের গাড়ী ভাড়ায় চালাতাম। তখন হাতে গুনা কয়েকজন ছিলাম এ পেশায়। ইনকাম ভালোই হতো। তাই ইনকামের টাকায় একটি নিজের গাড়ী চালাই। আরেকটি অন্যের কাছে ভাড়া দিয়েছি। তিনি বলেন, বিআরটিএ থেকে যদি স্বল্প টাকায় লিখিত পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিতো তবে আমাদের এ পেশার লোকদের খুব উপকার হতো।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার  প্রায় ২শ মোটর বাইক ভাড়ায় খাটে। আগে যে যেভাবে পারে চলতো। এখন সমিতি হয়েছে। মোটর বাইক চালক সমিতি। নিয়ম করে সিরিয়াল অনুযায়ী যেতে হয় বিধায় অনেক সময় রাত হয়ে যায়। পালা করে টালী খাতায় নাম লেখেন সমিতির সদস্যরা। খদ্দেরদের সাথে দাম কষাকষি করে গন্তব্যে পৌঁছে দেন বাইক চালকরা।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভাড়ায় চালিত মোটর বাইকারদের স্ট্যান্ডের কারনে থানার মোড়ে যানযট লেগেই থাকে। তাছাড়া এদের বেশির ভাগ চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। মাঝে মাঝে আমরা অভিযান চালাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com