কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বদলী জনিত বিদায়ী উপলক্ষে পাকুন্দিয়া বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) পাকুন্দিয়া উপজেলা পরিষদ হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম প্রমুখ।