শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রীর টিকটিকার, অভিমানে শ্বশুর বাড়িতে এসে স্বামীর আত্মহত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে
স্ত্রীর টিকটিকার, অভিমানে শ্বশুর বাড়িতে এসে স্বামীর আত্মহত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর টিকটক করার নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ও অভিমানে জেরে শ্বশুর বাড়ি এসে স্বামীর বিষ পান করে আত্মহত্যার ঘটনা ঘটছে। আত্মহত্যাকারী জাকির (২৫) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া গ্রামের মোঃ সুলেমান মিয়ার ছেলে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে কুলিয়ারচর সালুয়া ইউনিয়নে মধ্য সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
পরিবার সূত্রে জানা যায়, মধ্য সালুয়া গ্রামের আক্কাস মিয়া বড় মেয়ে আঁখির সাথে গোবরিয়া গ্রামের জাকিরের আনুমানিক ৫/৬ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সংসার ভালো চললেও, গত কিছুদিন ধরে টিকটক করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। স্বামী চাইতো স্ত্রী যেনো টিকটিক না করে, কিন্তু স্ত্রী টিকটিকে স্থীর থাকে। এর মধ্যে গত মঙ্গলবার জাকির স্ত্রীকে বাড়িতে নেওয়া জন্য শ্বশুর বাড়ি সালুয়া আসে কিন্তু স্ত্রী স্বামীর বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় স্বামী বাজারে গিয়ে বিষ কিনে পান করে এবং আগরবাতি, মোমবাতি ও মিষ্টি নিয়ে এসে বৌকে দিয়ে বলে এগুলো রাখ, একটু পর কাজে লাগবে। তখন কেউ বুঝতে পারেনি জাকির বিষপান করেছে।
একপর্যায়ে জাকির বমি করতে শুরু করলে, দুর্গন্ধ পেয়ে বিষপানের ধারণা থেকে তাত্ক্ষণিক ভাবে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা নেওয়া পরামর্শ দেন। ঢাকা না নিয়ে পরবর্তীতে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সরজমিনে গিয়ে স্ত্রী আঁখিকে পাওয়া যায়নি এবং আঁখির বাবা-মা দুজনেই ভিক্ষুক। ভিক্ষা করেই সংসার চালায় জানায় এলাকাবাসী। 
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com