শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জের নিকলীতে ভারতীয় শাড়িসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। এ সময় ৩০৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি, ৪০ পিস রেহেঙ্গা ও ১৮৮ জোড়া ফুটবল খেলার বুটজুতা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃত হলো সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ভাটি তাহেরপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে সাবানুর (৪৭) কে মালসহ গ্রেপ্তার করে।

বুধবার সকালে (৭ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের জানতে পারে সিলেটের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থেকে একটি ইজ্ঞিন চালিত ট্রলার যোগে চোরাকারবারিরা ভারতীয় শাড়ীর একটি চালাননিকলী ধনু নদী দিয়ে পাচার হবে। বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করে এবং নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখরুজ্জামানের নির্দেশনায় নিকলী থানার এসআই মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে নিকলী থানা পুলিশের একটি দল উপজেলার সিংপুর ধনু নদীর পাড়ে অবস্তান করেন। দুপুরে চোরাকারবারির ইজ্ঞিন চালিত ট্রলার সিংপুর ধনু নদীর পাড়ে ওই ট্রলার থেকে মাল খালাস করে অন্য ট্রলারে তোলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে সাবানুর (৪৭) কে গ্রেফতার করে।

নিকলী থানার এসআই এসআই মোঃ ইকবাল হোসেন জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে এসব শাড়ি নিয়ে এসে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ভোরে গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।

নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখরুজ্জামান জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com