বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় বিষ্ফোরক মামলায় বিএনপির আরও তিন কর্মী গ্রেপ্তার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিষ্ফোরক মামলায় বিএনপির আরও তিন কর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনার মামলায় বিএনপির আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বিএনপির কর্মী উপজেলার ছোট আজলদী গ্রামের আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন (৩২), একই গ্রামের আ. হামিদের ছেলে আলম মিয়া (৩০) ও ঠুটারজঙ্গল গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আ. ছালাম জমশেদ (৪৭)। এর আগে গত শনিবার রাতে ৮জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে গত শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী মামলাটি দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ গ্রেপ্তার অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com