বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আ ন ম নৌশাদ খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক মহসিন খান প্রমুখ

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যমূলক আলোচনা করা হয়। আলোচকগণ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীসহ যারা বাংলাদেশকে স্বাধীন করার প্রাণ দিয়েছেন তাদের স্মরণে দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের বিষয়ে সকলে প্রতিবাদী হয়ে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মো. মনিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, সহকারী অধ্যাপক মনিশ সরকার, প্রভাষক নুসরাত আফরিন শিল্পা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, আসমা পারভীন, মাহবুবা, মাহমুদুল হাসান, নাঈমা আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম, প্রভাষক রমা দাস, রেজাউল করিম, মাসুদ রানা, তানিয়া আক্তার গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ, মো: আলতাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com