বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে আগুনে পুড়লো ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে আগুনে পুড়লো ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের কুলিয়ারচর আনন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারের হাজী মোহাম্মদ গোলাপ মিয়া ও নয়ন মিয়া মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও নরসিংদী বেলাব উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি মার্কেটের সাতটি দোকান।

এ ঘটনায় দুইটি মুদি, একটি ফার্মেসি, একটি ইলেকট্রনিক, একটি কাঁচামাল, একটি জুতা ও একটি স্বর্ণের পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান মালিক ও ব্যাবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আজিজ উল্ল্যাহ। তিনি বলেন, দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় এবং কয়েকটি দোকানের মূল্যবান কিছু মালামাল কিছু সড়িয়ে নিতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রকিব উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি, এতে নরসিংদী বেলাব উপজেলার একটি ফায়ার সার্ভিস ইউনিট আমাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com