বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সাবেক এমপি ড. আলাউদ্দিন বাবা-মায়ের পাশে শায়িত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
সাবেক এমপি ড. আলাউদ্দিন বাবা-মায়ের পাশে শায়িত

কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের টানা দুইবারের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এমপি’র রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ গ্রাম পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাযায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

বুরুদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ নামাজে জানাযায় ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে দফন করা হয়।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যু হয়। বুধবার সকাল ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তাঁর মৃতদেহ পাকুন্দিয়ায় তাঁর নিজ বাড়িতে পৌঁছায়।

বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com