সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
তাড়াইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের তাড়াইলে ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ৮ টায় উপজেলার জাওয়ার ইউনিয়নের উত্তর জাওয়ার গ্রামের মাদক ব্যবসায়ী আফতাব উদ্দিনের গোয়াল ঘর থেকে আফতাব উদ্দিন (৬৩) ও সেকান্দরনগর নয়াপাড়া গ্রামের ফুরকান মিয়াকে (৪০) ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। 
তাড়াইল থানার এসআই কাজী রবিউল হক সোহেল বলেন, শুক্রবার দিবাগত রাত ৮টায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জাওয়ার ইউনিয়নের উত্তর জাওয়ার গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আফতাব উদ্দিন ও ফুরকান মিয়াকে ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাড়াইল থানার এএসআই সোহেল মিয়া, কনস্টেবল জামাল উদ্দীন, সালেহ আহমেদ শাহ, কনক চন্দ্র দেব, আনিছুর রহমান ও জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।
তাড়াইল থানা পুলিশ অফিসার রফিকুল ইসলাম বলেন, গাঁজা ব্যাবসায়ীদের জিজ্ঞাসাবাদ করলে গাঁজা সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ততার বিষয়টি তারা স্বীকার করেন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২৬(১) এর ১৯ (ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর শনিবার ১৭ ডিসেম্বর আসামীদের কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com