বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একাধিক শিশু যৌন নির্যাতনে অভিযুক্ত সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে
একাধিক শিশু যৌন নির্যাতনে অভিযুক্ত সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলার সালুয়া ইউনিয়নের দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বরখাস্তকৃত ও একাধিক শিশু স্কুল ছাত্রীদের যৌন নির্যাতনে অভিযোগে অভিযুক্ত বিতর্কিত প্রধান শিক্ষক সেলিম মিয়ার পূনরায় ওই বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসীর ব্যানারে দড়িগাঁও ৪৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ মহর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাবেক প্রধান শিক্ষক বিতর্কিত সেলিম মিয়ার উক্ত বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ মনিরুজ্জামান মোস্তাক, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাবেক মেম্বার মোঃ রোমান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিতর্কিত এ সেলিম মাষ্টার ২০২০ সালে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদায় দিয়ে বিকেলে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দু’তলায় নিয়ে যৌন হয়রানি করে। এ ঘটনা বিদ্যালয়ের অপর এক শিক্ষার্থী দেখে ফেলায় বিষয়টি গোটা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাব্যাপী নিন্দার ঝড় উঠে। এক পর্যায়ে সেলিম মাষ্টারের বিরুদ্ধে মামলা হয় এবং এই মামলায় পুলিশ তাকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে গ্রেফতারে করে কিশোরগঞ্জ আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। পরে এ ঘটনার জন্য সেলিম মাষ্টারকে উর্ধ্বতন কতৃপক্ষ বরখাস্ত করে। বরখাস্তের প্রায় ২ বছর পর সেলিম মাষ্টার মামলার বাদীর সাথে আপোষ মিমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে পুনরায় এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছে। আর এ সংবাদ দড়িগাঁও এলাকায় ছড়িয়ে পড়লে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে অভিভাবক ও এলাকাবাসী সম্মেলিত ভাবে বিতর্কিত সেলাম মাষ্টারের দড়িগাঁও সরকারী বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

তবে বক্তাদের এক কথা, এক দাবি- সেলিম মাষ্টার মামলা শেষ করে নির্দোষ প্রমাণিত হয়ে থাকলে সে অন্য যেকোন বিদ্যালয়ে গিয়ে যোগদান করুক দড়িগাঁও বিদ্যালয়ে কেন? বিতর্কিত এ মাষ্টার যাতে এ বিদ্যালয়ে যোগদান করতে না পারে এর জন্য উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

এ ব্যাপারে সেলিম মাষ্টারের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কতৃপক্ষ আমাকে যেখানে দেয় সেখানেই যেতে হবে। তবে দড়িগাঁও সরকারী প্রথমিক বিদ্যালয়ে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com