কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
পাকুন্দিয়া পৌরসভায় তিনতলা (বি-টাইপ) পৌর ভবনটি সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে স্থানীয় সরকার বিভাগ। ভবনটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।