সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাহেৎধান্দুল গ্রামের মো. আমিনুল হকের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন (৬৫) উপজেলার সৈয়দগাঁও গ্রামের শামছুদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার থেকে আমেনা খাতুন নিখোঁজ ছিলেন। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন আমিনুল হকের বাড়ির পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আমেনা খাতুন ভারসাম্যহীন ছিলেন। ৭-৮ বছর ধরে তিনি উপজেলার মির্জাপুর বাজারে ঘুরাফেরা করত। গত ২/৩দিন আগে তিনি মির্জাপুর বাজার থেকে নিখোঁজ হন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com