রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সড়কের বেহাল দশা, সংস্কার জরুরী 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সড়কের বেহাল দশা, সংস্কার জরুরী 
কিশোরগঞ্জের হোসেনপুরে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সড়কের বেহাল অবস্থা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের সন্নিকটে ঐহিত্যবাহী ধূলজুরী গ্রামে এ রাস্তার অবস্থান। ঘনবসতি ও কৃষি নির্ভর এই গ্রামের অনেক রাস্তা এখনও উন্নয়নের ছোঁয়া পড়েনি। মধ্য ধূলজুরী গ্রামের বিদেশ ফেরত মুসলিম উদ্দিনের বাড়ী থেকে পূর্ব দিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর বাড়ী পর্যন্ত ৫০০ মিটার কাচা রাস্তা দীর্ঘদিন ধরে অযত্ন ও অবেহলায় পড়ে আছে।
স্থানীয় কাটিয়াইল বিলের উৎপাদিত কৃষিপণ্য এ নাজুক রাস্তা দিয়েই কৃষক বহন করতে হয়। এলাকার শতশত মানুষ এ সরু ও ভাঙ্গা রাস্তা দিয়েই দৈনন্দিন যাতায়াত করতে হচ্ছে। অনেক পথচারী রাতের অন্ধকারে ছিকটে পড়ে আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, বহুদিন যাবৎ এ কাঁচা রাস্তাটির উন্নয়ন হয়নি। রাস্তার কারণে কৃষিপণ্য বাজারজাতকরণ কষ্ট সাধ্য হচ্ছে। বীরমুক্তিযোদ্ধা সন্তান মো: রফিকুল ইসলাম চন্নু জানান, ১২ বছর পূর্বে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের মাধ্যমে কাঁচা রাস্তায় কিছু মাটি ভরাট করা হয়েছিল। ভারী বর্ষনে পুরো রাস্তাটি ভেঙ্গে পড়ে চলাচলে অনুযোগী হয়ে পড়েছে।
জানতে চাইলে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন বলেন, রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com