কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মতিউর রহমান (৫৮) বুধবার ভোরে ৪.৩০ মিনিটে ঢাকার ধানমন্ডি মাল্টিকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
বুধবার বাদ আছর মজিতপুর দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মির্জাপুর আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক আতাউর রহমান সোহেলসহ বিভিন্ন মাদরাসা শিক্ষক-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।