শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে ভর দুপুরেও সূর্যের দেখা মেলেনি

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
নিকলীতে ভর দুপুরেও সূর্যের দেখা মেলেনি

কিশোরগঞ্জের নিকলী উপজেলাসহ হাওর অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। একই সঙ্গে ঘন কুয়াশায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা পরছে চারপাশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া বিভাগের তথ্যমতে আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে।

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষণ কর্মকর্তা আক্তার ফারুক দৈনিক ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার সকালে থেকে সূর্যের দেখা মেলেনি। বেলা ১২ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিশোরগঞ্জের কোনো কোনো জায়গায় আজ গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টা এমন কুয়াশাপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।

এদিকে সূর্যের দেখা না মেলায় বৃহস্পতিবার দুপুরেও উপজেলার সড়ক ও নদীগুলোতে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা যায়। এ কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে নদীতেও কুয়াশার কারণে নৌযান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।উপজেলার কোনো কোনো জায়গায় নদীগুলোতে ঘন কুয়াশার কারণে নৌকা নোঙ্গর করে রেখেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com