বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফসলের মাঠ জুড়ে নয়নাভিরাম জাতীয় পতাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
ফসলের মাঠ জুড়ে নয়নাভিরাম জাতীয় পতাকা

ফসলের মাঠে সবজি দিয়ে জাতীয় পতাকার আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলে চমক সৃষ্টি করেছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। এই চিত্রকর্ম দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখন প্রতিনিয়ত ভিড় করছেন।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, আমাদের শিক্ষক ও ছাত্ররা মিলে মহান বিজয়ের মাস উপলক্ষে সবজি দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন। পতাকার মাঝখানে লাল শাকের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে লক্ষ শহীদের রক্ত ও সবুজ পালং শাক দিয়ে বোঝানো হয়েছে বাংলার প্রকৃতিকে।

অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, শেরপুর কৃষি সমৃদ্ধ জেলা। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের ফসলের বীজতলা তৈরি করে জ্ঞান অর্জন করে থাকে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন একখণ্ড জমিও খালি রাখা যাবে না। এজন্য আমরা এটিআইয়ের পতিত পড়ে থাকা জমি কৃষি আবাদের আওতায় এনেছি। এতে আমাদের শিক্ষার্থীরা কৃষিকাজে ভূমিকা রাখতে পারবে।

সাইফুল আজম খান আরও বলেন, কলেজের শিক্ষকরা সাধারণত শিক্ষার্থীদের এসাইনমেন্ট করার জন্য প্রাকটিক্যালি ফিল্ডে নানা রকম ফসলের প্লট তৈরি করতে দেন। এর ধারাবাহিকতায় এবার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’র ছাত্র-শিক্ষকরা ফসলের মাঠে গত ১৬ নভেম্বর এই পতাকা তৈরি করতে প্রাথমিকভাবে কাজ শুরু করে। এখন এটা দেখতে দূর-দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছে।

শিক্ষার্থী প্রতীক রহমান বলেন, স্যারদের নির্দেশনায় সবজি দিয়ে এ পতাকা তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন তা দেখতে আসছেন এবং প্রশংসাও করছেন।

শেরপুর পৌর এলাকার খরমপুরের সাবিদ বলেন, প্রথমে শুনেছি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে শাক-সবজি দিয়ে পতাকা বানিয়েছেন। পরে ড্রোন নিয়ে ছুটে এসেছি ভিডিও করতে। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব।

চরশেরপুরের শোয়াইব রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্ররা সবজি দিয়ে সুন্দর একটি জাতীয় পতাকা তৈরি করেছে। পরে আর দেরি না করে এলাম পতাকা দেখতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com