সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মেধাবী সানজিদকে আর্থিক সহায়তা দিল তাড়াইল উপজেলা পরিষদ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
মেধাবী সানজিদকে আর্থিক সহায়তা দিল তাড়াইল উপজেলা পরিষদ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ উদীয়মান ও মেধাবী কিশোর ফুটবলার সানজিদের লেখাপড়া খরচের জন্য পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন সে তার কার্যালয়ে এই অর্থ সানজিদের হাতে তুলে দেন।
জানা যায়, উপজেলা দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সানজিদ। সানজিদ ফুটবল খেলা শিখার পাশাপাশি পঞ্চম শ্রেণীতে ভালো রেজাল্ট করায় ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য উপজেলা পরিষদ এই অর্থ প্রদান করেন।
সানজিদ এর পিতা সাইফুল ইসলাম একজন দিনমজুর। লেখাপড়ার পাশাপাশি ছেলেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তুলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  
দিনমজুর সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন ও নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সহযোগিতায় উপজেলা পরিষদের আর্থিক  সহায়তা পেয়ে আজ আমি এবং আমার পরিবার আনন্দিত। আমার ছেলে সানজিদ হবে একজন বিশ্ব মানের ফুটবলার। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবারই সুদৃষ্টি কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, সানজিদ একজন মেধাবী ছেলে। সে লেখাপড়া ও খেলাধূলায় আরো ভালো করবে এমনটাই আমরা আশাবাদী। আগামীতেও সানজিদের লেখাপড়া খরচের দিকটা উপজেলা পরিষদ লক্ষ রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com