বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় কালেক্টরেট সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

এসময় সভায় উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মো. নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৭ ডিসেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি ২৫ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তার নিজ জেলা ময়মনসিংহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com