রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমড়ী ব্রীজ এলাকার পাকুন্দিয়া-শিমুলিয়া পাকা সড়কের ওপর থেকে উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম সুলতান উদ্দিন (৫৫)। তিনি উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পথচারীরা সুলতানের লাশ ব্রীজের পাশে পড়ে থাকতে দেখেন। এসময় তাঁর মরদেহটি রাস্তার ওপর এবং তাঁর বাই সাইকেলটি রাস্তার পাশে একটি জমিনে পড়েছিল। লোকমুখে জানতে পেরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ সনাক্ত করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর সার্কেল (এএসপি) মো. আল আমিন হোসাইন ও পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাকুন্দিয়া থানাধীন আশুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com