রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পিতার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা আশিকের

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
পিতার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা আশিকের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুড়ের কাছ থেকে নেওয়া কর্জের টাকা ফেরত না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে আশিক মিয়া (২৩) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ভিটিপাড়া গ্রামের শ্বশুড় বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া উপজেলার মহিষকান্দা গ্রামের আজহারুল ইসলামের ছেলে। তার শ্বশুড় বাড়ি একই উপজেলার ভিটিপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ ডিসেম্বর উপজেলার ভিটিপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে মীমের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় আশিকের। বিয়ের কিছুদিন পর আশিকের বাবা আজহারুল ইসলাম আশিকের শ্বশুড় সবুজ মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা কর্জ নেন। কিন্তু নির্ধারিত সময় পাড় হয়ে গেলেও টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমানিল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশ দরবার হয়। কিন্তু কোন মিমাংসা হয়নি। বাপের এমন আচরণে ক্ষোভে দুঃখে সোমবার দিবাগত রাত ৯টার দিকে পাশ্ববর্তী দরগা বাজার থেকে বিষপান করে শ্বশুড় বাড়িতে যান আশিক। সেখানে গিয়ে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তিনি বিষপান করেছেন বিষয়টি বুঝতে পেরে শ্বশুড় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের শ্বাশুড়ি শারমিন আক্তার বলেন, আশিকের বাবা আমাদের কাছ থেকে এক লাখ টাকা কর্জ নেন। টাকা গুলো ফেরত চাওয়ায় তিনি ক্ষেপে যান। তিনি আশিককে বলেন, তোর শ্বশুড় বাড়ির টাকা যদি ফেরত দিতে হয়, তাহলে তোর বউকে আমাদের বাড়িতে আনা হবে না। বাবার এই কথা শুনে সে মনের দুঃখে বিষপান করে সোমাবার দিবাগত রাত ১০টার দিকে সে আমাদের বাড়িতে আসে। এখানে এসে সে তার স্ত্রী মীমকে ডেকে বলে আমি দরগা বাজার থেকে বিষ খেয়ে এসেছি। আমি তোমাদের সাথে শেষ দেখা করতে এসেছি। তোমরা আমার সামনে আস। আর না হয় তোমাদের সাথে আর দেখা হবে না। আমি বিদায় নিয়ে যেতে এসেছি। তখন আমরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।

এ ব্যাপারে জানতে আশিকের বাবা আজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাকুন্দিয়া থানাধীন আশুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com