শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জ্বালানি তেলের বড় দরপতন বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের বড় দরপতন বিশ্ববাজারে

জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্বজুড়ে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী। কারণ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও চীনে করোনা শনাক্তের হার বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার বিকেলের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৮৮ বা দুই দশমিক তিন শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৬৮ অথবা দুই দশমিক দুই শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন।

পিভিএম তেল বিশ্লেষক স্টিফেন ব্রেনক বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা সম্পর্কে উদ্বেগগুলো ব্যবসায়ীদের মনের সামনে ও কেন্দ্রবিন্দুতে রয়েছে। যা অদূর ভবিষ্যতেও থাকবে।

এদিকে চীনা সরকার ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়।

তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com