র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে ডাকবাংলো চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিমেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক, সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন, সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ।