বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

খাগড়াছড়িতে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি ২০২৩) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিতমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের আহ্বায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল আধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া,পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,শতরূপা চাকমা,নিলোৎপল খীসা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও দীঘিনালা ইউপি চেয়ারম্যান মো: কাশেম,মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি প্রমূখ।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭শ ৮৫ মিটার সংযোগের মাধ্যমে ৯ মাইল এলাকার ২শ ৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে বলে সূত্র জানায়।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ঠিকাদারদের সহায়তায় ৩ শতাধিক স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com