শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ভারতের কানপুরে তীব্র শীতে ৯৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
ভারতের কানপুরে তীব্র শীতে ৯৮ জনের মৃত্যু

তীব্র শীতে জবুথবু ভারতের উত্তরাঞ্চলসহ দেশটির বিভিন্ন রাজ্যে। তীব্র শৈত্যপ্রবাহ চলছে দিল্লি, পাঞ্জাব-সহ উত্তর পশ্চিম ভারতে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন সেই রাজ্যগুলোরর বাসিন্দার। এমনকি, প্রাণ কাড়তেও শুরু করেছে এই শীত। গত পাঁচ দিনে ঠান্ডায় হৃদ্‌রোগ এবং স্ট্রোকের কারণে শুধু উত্তরপ্রদেশের কানপুরেই মারা গেছেন ৯৮ জন। তাদের মধ্যে ৪৪ জন হাসপাতালে মারা যান এবং ৫৪ জন মারা গেছেন চিকিৎসা না পেয়ে।

কানপুরের এক বেসরকারি হাসপাতাল এই পরিসংখ্যান দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে ভর্তি হন মোট ৭২৩ জন ।

পরিসংখ্যানে আরও উল্লেখ রয়েছে, হাসপাতালে প্রচণ্ড ঠান্ডায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শনিবার ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আট জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থাতেই। ওই হাসপাতালটিতে মোট ৬০৪ জন হৃদ্‌রোগ আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে কতৃপক্ষ।

এদিকে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে কুয়াশার জন্য কম দৃশ্যমানতা কারণে পথদুর্ঘটনার কবলে পড়ে দুই নাবালক সহ আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এরমধ্যেই গত কয়েক বছরের মধ্যে এবারই ছিল শীতলতম দিন দেখেছে দিল্লিবাসী। রোববার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। এইসঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত সাধারণ জনজীবন। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে দৃশ্যমানতার সমস্যায় ট্রেন, বাস, বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। সোমবার সকাল ছয়টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ছাড়েনি। এছাড়া কুয়াশা বেশি থাকার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন। এই অবস্থায় দিল্লি-সহ উত্তর ভারতের বেশকিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত সপ্তাহ থেকে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশের কিছু অংশে তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

অন্যদিকে সবচেয়ে অস্বাভাবিক ঠান্ডা পড়েছে রাজস্থানে। রাজস্থানের বেশকিছু জায়গায় হিমাঙ্কের নিচে পৌঁছায় তাপমাত্রা। রাজস্থানের সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা মাউন্ট আবুতে বরফ পড়েছে। থর মরুভূমির প্রবেশপথ বলে পরিচিত চুরুতে তামমান এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com