শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন

মো: আল-আমীন, স্টাফ রির্পোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

সারা দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কিশোরগঞ্জেও এর ব্যতিক্রম নয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচণ্ড শীতে দরিদ্র আর নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন শেষ নেই।

এমন বাস্তবতায় কিশোরগঞ্জে সাংবাদিকদের সংগঠন “কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন” সাংবাদিকতার পাশাপাশি দুর্যোগে, দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানোকে একধরনের মানবতার দায়বোধ মনে করে রেলস্টেশন, ফুটপাতে রাত্রিযাপন করা ছিন্নমুল অসহায় মানুষ এবং শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ২শ কম্বল বিতরণ করেছে।

শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০ পর্যন্ত সংগঠনের সভাপতি আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন এর নেতৃত্বে অটোরিকশায় কম্বল নিয়ে রেলস্টেশন, পাগলা মসজিদ’সহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।

শেষে রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের আমাটিশিবপুর গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের সকল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। আশ্রয়ন প্রকল্পে উপকারভোগী সকল সদস্য এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উবায়েদ রনি, মো: হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ মো: ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু, আইসিটি বিষয়ক সম্পাদক আশরাফ আলী সোহান, সদস্য মো: আনোয়ার হোসেন, প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, করোনাকালীন সময়েও কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন চাল, ডাল, তেল, লবণ, সেমাই, নুডলস, পেঁয়াজ ও বিভিন্ন ধরণের খাবার উপকরণ বিতরণ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com