সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ১৯ দিন পর লুণ্ঠিত মামলার তিন আসামী গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১৯ দিন পর লুণ্ঠিত মামলার তিন আসামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পেট্টোম্যাক্স এলপি গ্যাস কোম্পানীর ৭৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার লুটের মামলার ১৯দিন পর তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর কোম্পানীর আরডিসি ইনচার্জ মিজানুর রহমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় এ মামলাটি করেছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আদর্শপাড়া গ্রামের আবদুল আহাদের ছেলে মো. শরীফ (৩৩), একই উপজেলার ছয়চির গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. মাসুম (১৯) ও কটিয়াদী উপজেলার বাহিরকাদির গ্রামের তারা মিয়ার ছেলে বিজয় (২০)। 

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার আদর্শপাড়া এলাকার একটি ইটভাটার পরিত্যাক্ত ঘর থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর গভীর রাতে পেট্টোম্যাক্স এলপি গ্যাস কোম্পানীর পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামে অবস্থিত গোডাউনের নৈশ্য প্রহরীর হাত-পা ও চোখ-মুখ বেঁধে ৭৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায় একদল লুণ্ঠনকারী। পরে সকালে এ ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় পরের দিন ২২ ডিসেম্বর কোম্পানীর আরডিসি ইনচার্জ মিজানুর রহমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে আসামীদের গ্রেপ্তার ও ছয়টি সিলিন্ডার উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্যাস সিলিন্ডার লুণ্ঠনের কাজে জড়িত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজ বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। অপর সিলিন্ডার গুলোও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com