বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জ কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামের মাদ্রাসায় পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নাঈম মিয়া (২৭) নামে এক যুবককে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে । অভিযুক্ত মো. নাঈম মিয়া দড়িগাঁও গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

এ ঘটনায় (১২ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নাঈম মিয়াকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এর আগে (১১ জানুয়ারি) বুধবার দুপুরে শিশুটির পিতা বাদী হয়ে মো. নাঈম মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)খ ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৭।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দড়িগাঁও গ্রামের এক সিএনজি চালকের কন্যা স্থানীয় জামাতুল কোরআন গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এসময় পার্শ্ববর্তী বাড়ির মো. নাঈম মিয়া চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজ বসত ঘরে  নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট নাঈম মিয়া শিশুটিকে ঘরে একা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এর পর থেকে শিশুটি একাধিক বার বমি ও অসুস্থ হয়ে পড়লে ঘটনার পরদিন শিশুটিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে উত্তেজিত জনতা লম্পট মো. নাঈম মিয়াকে ধরে উত্তম মাধ্যম দিয়ে কুলিয়ারচর থানা পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নাঈম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com