রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

গণগ্রন্থাগার মহাপরিচালকের ব্যক্তিগত টাকায় ঘর পেলেন পাকুন্দিয়ার রতন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
গণগ্রন্থাগার মহাপরিচালকের ব্যক্তিগত টাকায় ঘর পেলেন পাকুন্দিয়ার রতন

পেশায় একজন বুট-মুড়ি বিক্রেতা। নাম তার রতন চন্দ্র দাস। বয়স ৪৫। সারাদিন ফেরি করে যা পায় তা দিয়েই কোনোরকমে চলে চার জনের সংসার। নূন আনতে পান্থা ফুরায় এমন অবস্থা। অসংখ্য পলিথিনে মোড়ানো উপুর হয়ে পরে থাকা ছাপড়া ঘরটি। এতেই বসবাস ছিল তাদের। শীতকালে কুয়াশা আর বর্ষাকালে বৃষ্টির পানিতে ভাসতো পুরো ঘর। রাতে ঠিকমতো ঘুমুতে পারতেননা। কখন ঘরটি বাতাসে উড়িয়ে নিয়ে যায়, ভয়ে আতংকে ছিলেন তারা। যেখানে রতন চন্দ্রের তিনবেলা ভাতই জুটেনা, সেখানে এই জড়াজীর্ণ ঘরটি মেরামত করার মতো টাকাই বা পাবে কোথায়। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মানবেতর দিন যাপন করছিলেন তিনি।

বিষয়টি নজরে আসে একই এলাকার আলমদী গ্রামের মানবকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইএনও) রোজলিন শহীদ চৌধুরীকে অবহিত করেন। তাদের কথামতো উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন চন্দ্র দাসের বাড়িটি সরেজমিনে দেখতে যান। সরেজমিনে দেখে রতন চন্দ্রের পরিবারের দূরবস্থার বিষয়টি অনুধাবন করেন তিনি। পরে তিনি বিষয়টি কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু বকর সিদ্দিককে জানান। মহাপরিচালক আবু বকর সিদ্দিকের নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামে। রতন চন্দ্র দাসের কষ্টের কথা শুনে তিনিও বাড়িটি সরেজমিনে দেখেন। পরে তাঁর ব্যাক্তিগত টাকায় প্রধানমন্ত্রীর ঘরের আদলে রতন চন্দ্রের এক টুকরো জমিতে শৌচাগার, রান্নাঘর ও একটি টিউবওয়েলসহ রঙিন টিনের ছাউনি দিয়ে একটি পাকা ঘর নির্মাণ করে দেন তিনি।

নববর্ষ উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইএনও) রোজলিন শহীদ চৌধুরী মহাপরিচালকের পক্ষে ঘরটি বুঝিয়ে দেন।

রতন চন্দ্র দাসের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাহেতেরদিয়া গ্রামের পঞ্চবাড়ি। তিনি পেশায় একজন বুট-মুড়ি বিক্রেতা। তার স্ত্রীর নাম দিপালী। তিনি একজন গৃহিণী। দিপান্তর(১১) ও দীপ্ত(৯) নামের দুই ছেলে সন্তান রয়েছে তাদের।

ঘর পেয়ে রতন চন্দ্র দাস বলেন, ঘর পেয়ে আমি খুবই খুশি। আমি কোনোদিন কল্পনাও করিনি যে, সন্তানদের নিয়ে পাকা ঘরে থাকতে পারব। সারাজীবন একটি ভাঙ্গা ঘরে থেকেছি। বৃষ্টির পানিতে ঘর ভরে যেত। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। ঘরটি মেরামত করার মতো কোনো টাকা-পয়সাও আমার হাতে ছিলনা। আমি গণগ্রন্থাগার মহাপরিচালক স্যার ও পাকুন্দিয়ার ইউএনও স্যারের দীর্ঘায়ু কামনা করছি। সৃষ্টিকর্তা যেন স্যারদেরকে সব সময় সুস্থ্য ও সুন্দর রাখেন।

আলমদী গ্রামের মানব কল্যাণ সংস্থার সমন্বয়কারী ওয়াজেদ আলী বলেন, বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ইএনও স্যারকে জানাই। পরে ইএনও স্যারের প্রচেষ্টায় গণগ্রন্থাগারের মহাপরিচালক স্যার ঘরটি নির্মাণ করে দেন। নিজের টাকায় ঘরটি নির্মাণ করে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন মহাপরিচালক স্যার।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, মহাপরিচালক স্যার আমাকে আগেই বলে রেখেছিলেন যে, জায়গা আছে-ঘর নেই। এমন কোনো অসহায় পরিবার যদি পাওয়া যায় তাহলে স্যারকে জানাতে। স্যার নিজের টাকায় একটি ঘর নির্মাণ করে দিবেন। তাই রতন চন্দ্রের ঘরটি দেখে আমি স্যারকে জানাই। স্যার নিজে এসে রতন চন্দ্রের ঘরটি দেখেন। পরে স্যারের ব্যাক্তিগত টাকায় ঘরটি নির্মাণ করে দেওয়া হয়। স্যারের মতো আমাদের সমাজের বিত্তবান ব্যাক্তিরা যদি এগিয়ে আসতেন তাহলে সমাজে কোনো মানুষ অবহেলিত থাকত না। সামর্থবান সবাইকে সমাজের কল্যাণে এগিয়ে আসা উচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com