কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটকস প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিক, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।