বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিষাক্ত মদপানে কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
বিষাক্ত মদপানে কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে আওয়ামী লীগ নেতাসহ চারজনের মৃত্যু হয়েছেন। এ ছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন। সোমবার কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে তারা সবাই মদ্যপান করেছিলেন।

মৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, একই উপজেলার জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া।

জানা গেছে, রোববার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। এ সময় তাদের পরিবারের সদস্যরা একই দিন রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। অন্যদিকে হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।

এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা জানান, রোববার রাতে তারা মদ্যপান করেছিলেন। এরপর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com