সোমবার (১৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ, সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল করিম,সভাপতি রুজেল তরফদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিপন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান উপদেষ্টা লুতফুর রহমান তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা মোট এক লক্ষ টাকা এবং ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী দশ হাজার টাকা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নগদ প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,এ,ওয়াহিদ রুলু, সহ সভাপতি প্রণীত রঞ্জণ দেবনাথ,শাব্বির এলাহী প্রমুখ।