বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী শেষ হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ আয়োজনের সমাপ্তি হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ প্রমুখ। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শরীরচর্চা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।